Posts

Showing posts from December, 2023

আকুতি

 হৃদয়লিলায় মত্ত হয়ে জীবন নদী সাঙগ করে প্রমোদতরী সাজিয়ে একআত্তা হয়ে তোমার মন হরণ করে উর্ধ গগনে মিশে একাকার হতে চাই সুন্দরী হরিনী কাজল কালো আখিনি ওগো সুহাসিনী আমি যে তোমারি প্রেমের কাঙাল ছিন্ন করো মেকি লাজলজ্জা ধন্য করো হৃদয় শান্ত করো আত্তা যেখানে অমৃতের পানি তৃপ্তি করে করো পান যেথায় মোরা হব চিরন্তন সত্য সময়।।।।

অনুধাবন ক্ষমতা

 বিশ্বাস করুন, মেয়েরা ঠিক বুঝতে পারে, কোন পুরুষ তার হাতটি যৌনতা থেকে ধরেছে, আর কোন পুরুষ তার হাতটি মমতা থেকে ধরেছে। হ্যাঁ, ছেলেরাও ঠিক‌ই বুঝতে পারে, কোন নারী তার জীবনে ভরসার হাত, আর কোন নারী তার জীবনে বর্শার তীর। মেয়েরা সত্যিই বুঝতে পারে, কোন হাতটি ভালোবাসার অজুহাতে কেবল শরীর‌ই ছোঁয়, আর কোন হাতটি শরীর ছাড়িয়ে কেবলই আত্মা ছোঁয়। ছেলেরাও বুঝতে পারে, কোন নারীর কাছে সে বরাবরই প্রিয়জন, আর কোন নারীর কাছে সে নিছকই প্রয়োজন। পৃথিবীর সব প্রাণীর ভেতরেই অদ্ভুত একটা ক্ষমতা আছে; সেটা হলো: ভালোবাসা ধরতে পারার ক্ষমতা। রাস্তার বেওয়ারিশ পাগল কুকুরটাও স্নেহ পেলে দড়ি ছাড়াই ঘরে থাকে, বনের হিংস্র বাঘটাও ভালোবাসা পেলে খাঁচা ছাড়াই পোষ মানে। ভালোবাসা এমনই একটা বিষয়, যার অস্তিত্ব থাকলে চোখ বন্ধ করেও তার আলো দেখা যায়, না ছুঁয়েও তার পরিধি বোঝা যায়, না ডুবেও তার গভীরতা মাপা যায়। এজন্যই বোধ হয়, কিছু হাত আমরা শত বাধা, অগণিত দেয়াল, আর প্রচণ্ড ঝড়তুফানেও ছাড়ি না। আর কিছু হাত কোনও বাধা ছাড়াই ছেড়ে দিতে জানতে হয়। কিছু হাত ছাড়ার জন্য; কিছু হাত ধরার জন্য।

প্রস্থান

*****তুমি চলে যেতেই পারো, জানান দিতে হবে এমন না, আর জানান দিয়ে গেলে তো তোমার প্রতি কৃতজ্ঞতা। আমাকে তোমার ফিরে আসার পথে চেয়ে থাকতে হলো না।  তুমি ছেড়ে যাবে বলে আমার কষ্ট হবে বলবো না। অভিশাপ দিবো না, অনেক অনেক  দোয়া তোমার জন্য, শুভ কামনা ও  অভিনন্দন। তোমার সুখটাই চেয়েছি। সেই সাথে হয়তো তোমাকে নিয়েই সুখী হতে চেয়েছিলাম। সেটা আর হবে না। সুখ হয়তো আমার খুচরো পয়সায় সন্ধি চুক্তি করতে নারাজ। সুখ হয়তো আমার কালো চামড়ায় আপোষ করবে না। তাই বলে এমন না যে তুমি চলে গেলে আমার নিশ্বাস ফুরিয়ে যাবে, হয়তো আমি গন্তব্য হারাবো। হয়তো ভুল পথে কেটে যাবে তুমি অব্ধি পৌঁছাতে। নয়তো তোমার সুখে পাগল হয়ে ঘুরবো রাস্তায় রাস্তায়।  চলে যেতে চাও আপত্তি নেই। তোমার সুখের পথে কাঁটা তারের বেড়া দিয়ে কখনো আটকাবো না, শুধু জেনে যেও চলে গেলে একেবারে যেও, ফিরে তাকিও না আর পিছন ফিরে।ভালবাসাও এক ধরনের অদৃশ্য আগুন। যেটা কিনা  বিশ্বাস ভাঙন নামক বারুদের কাঠিতে জ্বলে। তুমি চলে গেলে বিশ্বাস ভাঙন বারুদে কাঠির ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যাবো আমি।  আমি লোহার কিংবা পাথরে  কংক্রিট নই,যে আগুনে পোড়ালে লোহা কিংবা পাথরই থাকে! ...

ভালোবাসার প্রকার

 শোনো,ভালোবাসা ৩ প্রকারের হয়। ১।চোখের  ২।শরীরের ৩।মনের চোখের ভালোবাসা এক মুহুর্তের,  শরীরের ভালোবাসা একবছর, আর মনের ভালোবাসা সারাজীবনের জন্য।❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

চাওয়া

 শোনো হে শোনো কামিনী- ও মায়বী চোখের অধিকারীনি- জেনে নিও ডুবতে চাই আমি ঐ চোখে দুঃসাহস কার মোরে রুখে? কাজল কালো রেখো তোমার ঐ আখি, ভুলেও দিও না মোরে ফাঁকি। তুমি যে নীল নয়না, তোমাকে না পাবার আছে বড় যাতনা। ও চোখের গভীরতায় দিবো আমি ডুব, হৃদয়ের প্রতিচ্ছবি দেখা হবে খুব। নয়নে নয়ন রাখো রূপসী- প্রনয়ের ডোরে বাধবো তোমায়, করবো প্রেয়সী। ..........

প্রেম

 নেত্র তাহার কাজল কালো, টানা টানা আখি মায়াবীনি তনয়াটারে চোখের তারায় রাখি। দৃষ্টিতে প্রেম ঝরে, হাসিতে স্নিগ্ধতা যতই দেখি তারে, ঘিরে ধরে মুগ্ধতা। চঞ্চলা হরিনী- চোক্ষেতে কামনা তার হতে দূরে থাকা, সে তো বড় যাতনা! পড়েছি প্রেমে আমি গভীর ঐ দৃষ্টিতে এমন মোহময়ী আর নেই সৃষ্টিতে সঞ্চারিনী ভেবে করো নাকো ভুল এ প্রেম পেতে ঠিক হবে ব্যাকুল, স্বর্গের অপ্সরাও মেনে যাবে হার ও চোখের প্রেমেতে পড়বো বারংবার

স্মৃতি

 তোমাকে ভালোবাসা দিতে গিয়ে দেখলাম 💔🥀 তুমি আমাকে ছাড়া এখন ভালোই থাকো,আমার ভালোবাসাগুলো ও যত্নগুলোর কোন প্রয়োজন নেই তোমার। তুমি আমাকে ছাড়াই পথ চলতে পারো,আমাকে ছাড়াই ভোর হয়,দিন পেরোয়, রাত পেরোয়।তুমি তোমার আপনজনদের মাঝে অনেক বেশি সুখি,ওদের মান অভিমান গুলো তোমায় অনেক বেশি ভাবায়, আমি কে??এখন আমার কথা না ভাবলেও চলবে, আমার অভিমানগুলোকেও আর ভাংগাতে হবে নাহ।
 তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।  তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।  তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে; তুমি বলেছিলে সমুদ্রে যাবে; আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।  তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,  আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক ভালো লাগেনা, আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো; তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",  তুমি বলেছিলে, এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা; আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।  তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে; আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।  এরপর সব বুঝে যখন আমি দার্শনিক, সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,  একদিন আমাদ...
 একজন নারী কখনো শুরুতে চরিত্রহীন হয় না, খুঁজ নিলেই দেখতে পাওয়া যাবে। কোন নারী চরিত্রহীন হওয়ার পিছনে পুরুষ দায়ী।  কখনো কোন নারী নিজের চরিত্র কিংবা সতীত্ব  নষ্ট হতে দিতে চাই না।

YouTube

https://youtube.com/@arifkhandaker97?si=IIUoi5M7CDxq3dHz

ধাধা

 সবার কাছে আমার ৩ টি ধাধা, দেখি কে কয়টা পারেন❤️। ১ম.ধাধা: কোন জিনিস রাতে তৈরি হয় কিন্তু দিনের আলোতে নি:শেষ হয়? ২য় ধাধা: কোন জিনিস নারীর সোন্দয্য বৃদ্ধি করে কিন্তু পুরুষকে ধংস করে,এটি অধিক বরফে নারী ও পুরুষ উভয়কেই ধংস করে? ৩য় ধাধা: কীসে তোমাকে মুক্তি দিতে পারে ঠিক যেভাবে তোমাকে গোলাম বানিয়ে রাখতে পারে কিন্তু যতই গলে যাক না কেন বদলাতে বেশি শীতলতার প্রয়োজন?
জীবন ভয়ংকর সুন্দর