প্রেম
নেত্র তাহার কাজল কালো, টানা টানা আখি
মায়াবীনি তনয়াটারে চোখের তারায় রাখি।
দৃষ্টিতে প্রেম ঝরে, হাসিতে স্নিগ্ধতা
যতই দেখি তারে, ঘিরে ধরে মুগ্ধতা।
চঞ্চলা হরিনী- চোক্ষেতে কামনা
তার হতে দূরে থাকা, সে তো বড় যাতনা!
পড়েছি প্রেমে আমি গভীর ঐ দৃষ্টিতে
এমন মোহময়ী আর নেই সৃষ্টিতে
সঞ্চারিনী ভেবে করো নাকো ভুল
এ প্রেম পেতে ঠিক হবে ব্যাকুল,
স্বর্গের অপ্সরাও মেনে যাবে হার
ও চোখের প্রেমেতে পড়বো বারংবার
Comments
Post a Comment