প্রস্থান
*****তুমি চলে যেতেই পারো, জানান দিতে হবে এমন না, আর জানান দিয়ে গেলে তো তোমার প্রতি কৃতজ্ঞতা। আমাকে তোমার ফিরে আসার পথে চেয়ে থাকতে হলো না।
তুমি ছেড়ে যাবে বলে আমার কষ্ট হবে বলবো না। অভিশাপ দিবো না, অনেক অনেক দোয়া তোমার জন্য, শুভ কামনা ও অভিনন্দন। তোমার সুখটাই চেয়েছি। সেই সাথে হয়তো তোমাকে নিয়েই সুখী হতে চেয়েছিলাম। সেটা আর হবে না। সুখ হয়তো আমার খুচরো পয়সায় সন্ধি চুক্তি করতে নারাজ। সুখ হয়তো আমার কালো চামড়ায় আপোষ করবে না।
তাই বলে এমন না যে তুমি চলে গেলে আমার নিশ্বাস ফুরিয়ে যাবে, হয়তো আমি গন্তব্য হারাবো। হয়তো ভুল পথে কেটে যাবে তুমি অব্ধি পৌঁছাতে। নয়তো তোমার সুখে পাগল হয়ে ঘুরবো রাস্তায় রাস্তায়।
চলে যেতে চাও আপত্তি নেই। তোমার সুখের পথে কাঁটা তারের বেড়া দিয়ে কখনো আটকাবো না, শুধু জেনে যেও চলে গেলে একেবারে যেও, ফিরে তাকিও না আর পিছন ফিরে।ভালবাসাও এক ধরনের অদৃশ্য আগুন। যেটা কিনা বিশ্বাস ভাঙন নামক বারুদের কাঠিতে জ্বলে। তুমি চলে গেলে বিশ্বাস ভাঙন বারুদে কাঠির ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যাবো আমি।
আমি লোহার কিংবা পাথরে কংক্রিট নই,যে আগুনে পোড়ালে লোহা কিংবা পাথরই থাকে! ছাই হয় না।আমার ভালবাসা বিশ্বাস লোহা নয়। চলে গিয়ে ফিরে আসলে হয়তো আমাকে পাবে,ভালবাসার আর বিশ্বাস ততোদিনে ছাই। তাই বলছি চলে গেলে যেতেই পারো আপসোস আপত্তি কোনটিই নেই। কিন্তু অতীত স্মৃতি বুকে জ্বালিয়ে কখনো ফিরে আসার চেষ্টা করো না, কখনো না। জেনে রেখো ছাইয়ের ভেতরও সুপ্ত আগুন থাকে, যা নাড়া দিলেই তুমি জ্বলে পুড়ে যাবে আমারই মতো।
Comments
Post a Comment