যার সাথে একটা বড়সড় উপন্যাস হয়ে যাওয়ার কথা ছিলো, তার সাথে একটা ছোটগল্পও ঠিক জমলো না।
"যার সাথে একটা বড়সড় উপন্যাস হয়ে যাওয়ার কথা ছিলো, তার সাথে একটা ছোটগল্পও ঠিক জমলো না। ঐ যে হয় না? মাথার ভেতর শত সহস্র শব্দরা মিছিল করছে, কিন্তু বল পয়েন্ট কলমের এক প্রান্তে এসে আটকে যাচ্ছে সব !!
আমিও আটকে গিয়েছিলাম বাস্তবতায়, কারণ রাত্তিরের রূপকথারা কখনোই ভোরবেলায় নেমে আসে না। স্বপ্নের কৃষ্ণচূড়ারা চোখ মেললেই ফ্যাকাসে হয়ে যায় মুহূর্তে। এখানের পৃথিবীটা ভীষণ নিষ্ঠুর, তাই তো বেলা বোসের নীরবতা শোনা তো দূরে থাক, বেলা বোসকে ফোন দেওয়ার স্পর্ধাই হয়ে ওঠে না শেষমেশ।
আমাদের মেনে নিতে হয় যে, কোনো কোনো দূরত্ব আসলে জয় করা যায় না; না ম্যারাথনে, না স্প্রিন্টে, কিছুতেই না। এক ভীষণ আক্ষেপ নিয়ে অপেক্ষা করতে করতে একসময় হাল ছেড়ে দিতেই হয়। কোনো কোনো দূরত্ব 'অজেয়', কেউ কেউ 'চির অধরা' - এটাই সত্যি, এটাই উপসংহার।
গলার ভেতরের ব্যারিকেডে যে কথারা আটকে গেলো, তাদেরকে নীরবে ফিরে যেতে হয়েছিলো বুকের ভেতরের হাহাকারের ঘরটাতে; যে হাহাকার যত্ন করে লুকিয়ে রেখে আমরা গল্পহীন হয়ে বেঁচে আছি। অথচ আমাদের একটা ছোটগল্প হলেও তো পারতো!"
Comments
Post a Comment